Header Ads

পুলওয়ামায় নির্বাচন শুরু হতেই ছোঁড়া হল গ্রেনেড! হতাহতের কোনও খবর নেই

নজরবন্দি ব্যুরো: পঞ্চম দফায় ভোট চলছে পুলওয়ামাতে। ওই এলাকায় ভোট শুরু হতেই ছোঁড়া হল গ্রেনেড। ১৪ ফেব্রুয়ারির দুপুরে আচমকা রক্তাক্ত হয় কাশ্মীর। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হয় আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনাস্থলে শহিদ হন ৪০ সেনা। সেই বিস্ফোরণের জবাব দিতে এয়ারস্ট্রাইক করে ভারত। সেই পুলওয়ামাতেই আজ পঞ্চম দফার নির্বাচন চলছে।
আর এর পরে এই পুলওয়ামাকে বার বার নির্বাচনের হাতিয়ার করেছে বিজেপি। এয়ার স্ট্রাইককে বারবার প্রচারে তুলে এনেছে মোদী, অমিত শাহ জুটি, যদিও পুলওয়ামা এখনও থমথমে। অনন্তনাগ লোকসভা কেন্দ্রের এই এলাকা যেন সন্ত্রস্ত। এদিন ভোট শুরুর পরেই পুলওয়ামায় রোমো-তে পোলিং বুথ লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে একদল দুষ্কৃতী। যদিও হতাহতের কোনও খবর নেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.