ফের বিকল কলকাতা মেট্রো!
নজরবন্দি ব্যুরো: বুধবারের কর্মব্যস্ত দিনে ফের বিভ্রাট মেট্রোয়। আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সমস্যায় নিত্যযাত্রীরা। আজ সকালে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে পাওয়ার কাট হয়ে যায়।
বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ হয়ে যায় মেট্রো। সঙ্গে সঙ্গে ট্রেন থেকে বের করে আনা হয় যাত্রীদের। যদিও কারও আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। আপাতত দু’দিকের লাইনেই কোনও ট্রেন চলছে না। তবে কিছুক্ষণ পরে মেট্রো চালু করার চেষ্টা করা হবে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আপাতত ঘটনাস্থলে পৌঁছেছে মেট্রো রেলের ৭ সদস্যের ইঞ্জিনিয়ারের টিম। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে তারা। অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে ট্রেন চালানো হবে দমদম থেকে ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত।

No comments