সোনা কাণ্ডে অবশেষে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরোঃ গত মার্চ মাসে ব্যাংকক থেকে ফেরার পথে বিমানবন্দরে সোনা-সহ যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী আটক হয়েছিলেন বলে চাউর হয়। ভোটের বাজারে সেই ঘটনা প্রকাশ্যে আসায় বেশ তোলপাড় শুরু হয়েছিল। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক সম্মেলন করে স্ত্রী'র পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। ঘটনার ব্যাখ্যা শোনা যায় তাঁর মুখে।
এই ঘটনা থেকে কিছুটা স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনৈক আইনজীবীর আরটিআইয়ের জবাবে চিঠি দিয়ে শুল্কদপ্তর জানিয়ে দিল, কলকাতা বিমানবন্দরে বেআইনি সোনা-সহ কাউকে গ্রেপ্তার বা আটক করেননি শুল্কবিভাগের আধিকারিকরা। একইসঙ্গে এটাও জানানো হয়েছে, যে এমন কোনও ঘটনা বিমানবন্দরে ঘটেনি। গত ২ মে আরটিআইয়ের জবাবে চিঠি দিয়ে জানায় কাস্টমস দপ্তর।

No comments