নতুন সরকারের প্রথম দিনেই বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।
নজরবন্দি ব্যুরোঃ দায়িত্বভার নিয়েই প্রথম দিনেই বড় সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। জাতীয় প্রতিরক্ষা তহবিলের আওতায় প্রধানমন্ত্রী বৃত্তি যোজনায় পরিবর্তনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্কলারশিপের অর্থ বাড়ানোর ফাইলে সই করলেন নরেন্দ্র মোদী। ছেলেদের জন্য স্কলারশিপের অর্থ প্রতিমাসে ২০০০ থেকে বেড়ে হল আড়াই হাজার টাকা।
মেয়েরা আগে পেত ২,২৫০ টাকা। সেটা বেড়ে হল ৩০০০ টাকা। শুধু শহিদ জওয়ানদের সন্তানরাই নয়, রাজ্য পুলিসকেও আওতায় আনা হল। নকশাল বা সন্ত্রাসী হামলায় শহিদ পুলিস কর্মীদের সন্তানরা এবার প্রধানমন্ত্রী বৃত্তি যোজনার সুফল পাবেন। প্রতিটি রাজ্যে ৫০০ জনকে দেওয়া হবে এই সুবিধা।

No comments