Header Ads

তাপে পুড়ছে শহর কলকাতা!

নজরবন্দি ব্যুরো: সকাল থেকে পারদ ঊর্ধ্বমুখী কলকাতার। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ফেনী ঘূর্ণিঝড়ের কোনও পড়বে না এই রাজ্যে। উল্টে বাড়বে তাপমাত্রা।
ধীরে ধীরে ৩৯ ডিগ্রির দিকে এগোচ্ছে শহর কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দুপুরের দিকে যা প্রায় ৪৬ থেকে ৪৭ ডিগ্রির মতো হবে বলে অনুমান। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ আর্দ্রতা ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.