Header Ads

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ক্ষণস্থায়ী: পার্থ চট্টোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো: এরাজ্যে বিজেপির উত্থান ক্ষণস্থায়ী। শনিবার কলকাতা প্রেস ক্লাবে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে একথা বললেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
মুকুল প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করেন পার্থ বাবু।
এক সাংবাদিকের মুখে মুকুল রায়ের নাম শুনেই চরম বিরক্তি প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এমনকি ওই সাংবাদিককে বাকি প্রশ্ন করারও সময় দেননি তিনি। পার্থ-বাবু এদিন বলেন, 'এবারের নির্বাচনের ফলে দেশের অখণ্ডতা নির্ভর করছে। ২টো বিষয় সামনে রেখে আমরা মানুষের কাছে যাচ্ছি। দেশের মানুষ এক হয়ে থাকতে পারবে কি না। দেশের উন্নয়ন করতে যারা ব্যর্থ তাদের পরাজয় হবে কি না।'
এদিন সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের বক্তব্যেরও জবাব দেন তিনি।
বলেন, 'বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন শুধু মমতা। দেউলিয়া সিপিআই(এম) এখন বিজেপিতে যাচ্ছে। নিজের দল বাঁচান আগে। সূর্য ডুবে গেছে।' ডায়মন্ড হারবারের সিপিআই(এম)  প্রার্থী ফুয়াদ হালিমের ওপর হামলার নিন্দা করে পার্থ বলেন, 'আমরাও আক্রান্ত  হচ্ছি। ফুয়াদের যদি আঘাত লাগে তবে তা দুঃখের।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.