Header Ads

দুবরাজপুরে বুথের মধ্যে তাণ্ডব!

নজরবন্দি ব্যুরো: সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুবরাজপুরের পদুমার ছবি। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে গ্রামবাসী এবং কেন্দ্রীয়বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। জানা গিয়েছে, মোবাইল বন্ধ রাখাকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। আর সেখান থেকে বচসা। বুথের মধ্যে গ্রামবাসীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। আত্মরক্ষায় কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি ছোঁড়ে বলে এক সূত্রের দাবি।
এরপরই কমিশনের নির্দেশে প্রায় ১ঘন্টা ভোট বন্ধ থাকে।
অপরদিকে, কেন্দ্রীয়বাহিনীর গুলি চালানোর বিষয়কে সমালোচনা করলেন সেখানের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। তিনি সাফ জানান, কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে উচিত কাজ করেনি, তারা বিজেপির হয়ে কাজ করছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.