Header Ads

শান্তি-ভঙ্গের অভিযোগে গ্রেফতার মহম্মদ শামির স্ত্রী!

নজরবন্দি ব্যুরো: রবিবার রাতে গ্রেফতার হলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জহান। তাঁকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ  পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে হাসিন হাজির হয়েছিলেন শামিদের আমরোহার বাড়িতে।
অভিযোগ, প্রথমে শামির মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন হাসিন। এর পরেই শামির বাড়ির তরফে পুলিশে খবর দেওয়া হলে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে শান্তি-ভঙ্গের অভিযোগ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারা অনুযায়ী হাসিনের নামে চার্জশিট গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
প্রসঙ্গত, শামির সঙ্গে হাসিনের সম্পর্কের অবনতি হতে শুরু করে এক বছর আগে থেকে। .
এর আগে হাসিনের নিশানা থেকে বাদ যাননি  শামি সহ শামির পরিবারের কেউই। এ দিন রাতে হাসিন শামির বাড়িতে পৌঁছোলেই তাঁর সঙ্গে শামির মায়ের কথা কাটাকাটি শুরু হয়। হাসিনের বিরুদ্ধে শান্তি-ভঙ্গের অভিযোগ আনেন তাঁদের প্রতিবেশীরাও।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.