রাহুল কে হারাবেন কেরলে; প্রকাশ কারাট কে 'বিজেপির মত' বলে আক্রমন সোমেনের।
নজরবন্দি ব্যুরোঃ রাহুল গান্ধী তার চিরাচরিত কেন্দ্র আমেঠি ছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে কেরলের ওয়ানাড় আসন থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর তার এই সিদ্ধান্তে বেজায় চটেছে সিপিআইএম।
রাহুলের দাঁড়ানোর খবর রবিবার প্রকাশিত হতেই কংগ্রেস কে আক্রমন করেন সিপিআইএমের প্রাক্তন সাধারন সম্পাদক প্রকাশ কারাট। তিনি বলেন "কংগ্রেস সভাপতিকে হারানোর জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে বামফ্রন্ট।" মঙ্গলবার প্রকাশের সেই মন্তব্যের জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি এদিন সাংবাদিকদের বলেন, প্রকাশ কারাত বিজেপি নেতাদের মত কথা বলছেন! তার মন্তব্য চরম অপেশাদারিত্বের বহিঃপ্রকাশ।
পাশাপাশি সোমেনের আক্রমন, "বামপন্থী দলগুলির ভীতি ও অসহায়তাই বেশি করে প্রকাশ পেয়েছে প্রকাশ কারাটের মন্তব্যে"। সোমেন মিত্রের প্রশ্ন, “কারাত কে ভোটে লড়াই করা থেকে আমাদের রোখার? ওই আসনটি কি তাঁর সম্পত্তি?”

No comments