Header Ads

তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি কবে?

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগের দাবিতে টানা ৬ দিনেরও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছে হবু শিক্ষকরা। এর মধ্যে ক্লাস নাইন থেকে টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তির খবর জানা গিয়েছে।
একথা জানান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। আজ অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা করেন। ওই আলোচনাতে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার।

প্রায় এক মাস আগে শেষ হয়েছে নাইন ও টেনের দ্বিতীয় কাউন্সেলিং।
কিন্তু ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের প্রশ্ন তৃতীয় কাউন্সেলিং কবে থেকে শুরু করছে কমিশন। কতগুলি শূন্যপদের জন্য হবে এই কাউন্সেলিং। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের দাবি ছিল একাদশ-দ্বাদশের শ্রেণির তৃতীয় কাউন্সেলিং করতে হবে। আমরা দু'তিন দিনের মধ্যে সেই দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি দেব। নবম ও দশম শ্রেণির ক্ষেত্রেও তাই। আপনাদের প্রশ্ন ছিল তৃতীয় কাউন্সেলিং কবে হবে? ওটাও বললাম করব।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.