Header Ads

শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের নির্দেশ দিল শীর্ষ আদালত! পরবর্তী শুনানি ৪ সপ্তাহ পরে

নজরবন্দি ব্যুরো: আবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাই আপাতত নির্বাচনের আগে রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক পদে নিয়োগ করা হবে না। এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি ৪ সপ্তাহ পরে হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পরীক্ষাতে একটি প্রশ্নের ভুলে এক পরীক্ষার্থীর ৬ নম্বর বাড়ে।
এরপরই সব পরীক্ষার্থীর ক্ষেত্রে নাম্বার বাড়ানোর দাবি ওঠে। কেন সেই নম্বর বাড়ানো হবে না, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। মামলাটি খারিজ করে দেয় আদালত। এরপরই আবেদনকারীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই মামলাটির শুনানিতেই নিয়োগে আপাতত স্থিতাবস্থার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
প্রাথমিকে নিয়োগের জন্য রাজ্যে দ্বিতীয় টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০১৪ সালে। পরীক্ষা হয় ২০১৫ সালের ১১ অক্টোবর।
এই টেট পরীক্ষাতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে থেকে প্রাথমিকে ১৮ থেকে ২০ হাজার শিক্ষক নিয়োগ করা হয় বলে সরকারের দাবি। কিন্তু, প্রায় ৫০০ পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করে করেন, পর্ষদের বেশ কিছু উত্তরে ভুল রয়েছে বলেও তারা অভিযোগ করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের এই রায়।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.