Header Ads

বহিষ্কৃত সাংসদ বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন! অভিযোগ মুকুল রায়ের।

নজরবন্দি ব্যুরো: দলের হুমকি, আর তার জেরে তৃণমূল থেকে বহিষ্কৃত সাংসদ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন! এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। বহিষ্কৃত সাংসদ হলেন বোলপুরের অনুপম হাজরা। আর এই নিয়ে তৃণমূল সরকারের তীব্র আক্রমণ করলেন মুকুল রায়।
এর পরে মুকুল রায় বলেন, শুধু অনুপম হাজরাই নন, তৃণমূলের মধ্যে যাঁরাই নিজেদের বক্তব্য জানানোর চেষ্টা করছেন, তাঁরাই বিপদে পড়ছেন। তালিকায় বেশ কয়েকজন নেতা রয়েছেন বলে জানান মুকুল বাবু।
এই প্রসঙ্গে অনুপম হাজরার নাম উল্লেখ করেন মুকুল বাবু। হামলার ভয়ে তাঁর বাড়িতে অনুপম থাকছেন বলে মন্তব্য করেছেন মুকুল রায়।
জানুয়ারিতে দল থেকে বহিষ্কারের আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু তৃণমূল বিরোধী পোষ্ট করেছিলেন অনুপম। মুকুল রায়ের অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সৌমিত্র খানের বিরুদ্ধে মিথ্যা মামলা আনা হচ্ছে।
বিজেপির তরফ থেকে এক প্রতিনিধি দল বিভিন্ন অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও দেখা করেন। সেখানে জেলার পুলিশ অফিসারদের বদলির দাবি জানানো হয় বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.