পিআরটি স্কেল নিয়ে শিক্ষকদের পাশে কেন্দ্রীয় মন্ত্রী!
বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে থেকে মাননীয় কেন্দ্রীয় HRD মন্ত্রী শ্রী প্রকাশ জাভাড়েকার কে শুভেচ্ছা জানান হয়েছে। জানা গিয়েছে, মন্ত্রী প্রাথমিক শিক্ষক দের বেতন বঞ্চনার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন। পিআরটি স্কেল নিয়ে তিনি রাজ্যের শিক্ষক দের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
এর পাশাপাশি রাজ্যের এসএসকে, এমএসকে, প্যারা-টিচারদের বেতন বঞ্চনা কথাও শুনেছেন মন্ত্রী। সমস্ত বিষয় গুরুত্ব ও আন্তরিকতা দিয়ে দিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

No comments