ফের ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন ঢোকাল পাকিস্থান। ধ্বংস করলো বায়ু সেনা।
নজরবন্দি ব্যুরোঃ ফের ভারতের আকাশসীমা লঙ্ঘন পাক ড্রোনের। গুজরাতের কচ্ছের পর এ বার রাজস্থানের বিকানেরে। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সীমান্ত পেরিয়ে, ড্রোনটি বিকানেরের নাল সেক্টরে ঢুকে পড়ে বলে দাবি সংবাদ সংস্থা এএনআইয়ের।
জানা গিয়েছে, বায়ুসেনার রাডারে সেটি ধরা পড়তে সঙ্গে সঙ্গে স্বল্প পাল্লার ডার্বি ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ধ্বংস করে দেয় বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। যার পর পাকিস্তানের দিকে ওই ড্রোনের ধ্বংসাবেশষ গিয়ে পড়ে বলে খবর।

No comments