Header Ads

বোমা কোথায় পড়েছে দেখাতে পারেনি! বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদের।

নজরবন্দি ব্যুরো: বোমা কোথায় পড়েছে দেখাতে পারেনি। কোথায় শত্রুপক্ষকে খতম করেছে সেই বিষয়ে কিছু প্রমাণ দিতে পারেনি। পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট করে দিয়েছে।
গতকাল হাবরার একটি পঞ্চায়তের অনুষ্ঠানে এসে এয়ারস্ট্রাইক নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

প্রসঙ্গত, সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ু-সেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। ওই অভিযানে একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।
তা নিয়ে প্রথমে ভারতীয় বায়ু-সেনাকে প্রশংসায় ভরিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এয়ারস্ট্রাইক নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত তথ্য জানতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পরে কাকলি ঘোষদস্তিদারের এমন মন্তব্য যা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.