বিদেশি সংবাদসংস্থার দাবী উড়িয়ে বিমান হামলায় ক্ষতির কথা স্বীকার করলেন মাসুদ আজহারের ভাই আম্মার।
নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা বোমা ফেললেও সেখানে কোন প্রাণহানি হইয়নি বিদেশি সংবাদসংস্থা এবং সংবাদপত্রের প্রতিনিধিরা এই রিপোর্ট প্রকাশের পরে এ বার জইশ-ই মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের ভাই আম্মারের বক্তব্য প্রকাশ করল একটি ভারতীয় চ্যানেল।
ওই চ্যানেলের দাবি,পেশোয়ারে এক সমাবেশে আম্মার বলছে, ‘‘ভারতের বিমান কোনও গোয়েন্দা সংস্থার সদর দফতর বা তাদের নিরাপদ আশ্রয়ে বোমা ফেলেনি। যে কেন্দ্রে জেহাদের প্রকৃত অর্থ পড়ুয়াদের শেখানো হচ্ছিল, সেখানেই আক্রমণ করা হয়েছে।’’ ওই আক্রমণে আইএসআইয়ের প্রাক্তন কর্নেল সেলিম কারি এবং জইশের প্রশিক্ষক মইন নিহত হয়েছে বলেও ‘সূত্র’ উদ্ধৃত করে দাবি করেছে চ্যানেলটি।

No comments