আইপিএলের সব ম্যাচ নাও খেলতে পারেন বিরাট।
নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের সব ম্যাচ নাও খেলতে পারেন বিরাট কোহলি। শুক্রবারই তা স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক। শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই-বাঙ্গালোর। ম্যাচের একদিন আগে বিরাট বলেছেন, 'বিশ্রাম নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। কেন নেব না বলুন তো? সবচেয়ে বড় কথা, এটা নিজস্ব ব্যাপার। সতীর্থদের বলা আছে ম্যাচের দিন কোনও সমস্যা হলে সরাসরি ফিজিওকে জানাতে।
তারপর ম্যাচ থেকে বিশ্রাম নেওয়া যেতেই পারে।' তিনি আরও বলেন 'শনিবার যে খেলব এটা নিশ্চিত। আমি জানি না ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে কতটা রিল্যাক্সড থাকবে। কতটা লড়াইয়ের মধ্যে তাঁদের পড়তে হবে। পেশাদাররা ভারসাম্য রাখতে জানে। ফ্রাঞ্জাইজির হয়ে খেলার সময় এদিকটা ভেবে দেখতে হবে। আমি যখন মাঠে নামি। ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করি।

No comments