হবু শিক্ষকদের অনশনের আজ ষষ্ঠ দিন, ওয়েটিংয়ে থাকা সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে।
নজরবন্দি ব্যুরো: অনশনের আজ ষষ্ঠ দিন। হবু শিক্ষকদের দাবি তাদের প্রস্তাব মানতে হবে কমিশনকে। আর তা না হলেও এই অনশন চলতে থাকবে।
অনশন-কারী চাকরি-প্রার্থীদের কয়েকজন আজ আবার অসুস্থ হয়ে পড়েন।
একজন অনশন-কারী মাথা ঘুরে পড়ে যায়। অনশন-কারীদের অভিযোগ, মাথার উপর পুলিশ কোনও ছাউনি টাঙাতে দিচ্ছে না। কাছের একমাত্র শৌচালয়টি রাত ৯টায় বন্ধ হয়ে যায়।এতে সমস্যায় অনশন-কারী SSC চাকরি-প্রার্থীরা।
২৮ ফেব্রুয়ারি থেকে কলকাতা প্রেসক্লাবের সামনে SSC চাকরি-প্রার্থীরা বেশকিছু দাবি সামনে রেখে অনশনে বসেছেন।
তাদের দাবি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও অনুমোদিত বিদ্যালয়গুলিতে নবম ও দশম শ্রেণির শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে কমিশনকে। আর তা না হলে এই অনশন চলতে থাকবে।

No comments