Header Ads

মাসুদের পর এবার দাউদ ইস্যুতে ইসলামাবাদকে চাপে রাখতে মরিয়া ভারত!

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি ভারতে জঙ্গি হানায় ৪০ ভারতীয় সেনার মৃত্যুর ঘটনা ঘটে। আর এই ঘটনার পর থেকে একের পর এক ইস্যুতে পাকিস্তানকে চাপে ফেলতে তৈরি ভারত। জঙ্গি মাসুদের পর এবার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে ইসলামাবাদকে কোণঠাসা করতে মরিয়া দিল্লি।

পুলওয়ামাতে জঙ্গি হামলা ঘটানোর পর থেকে আন্তর্জাতিক মঞ্চে প্রায় একঘরে পাকিস্তান। পরিস্থিতি বুঝে পাশে দাঁড়াতেও ভয় পাচ্ছে পাকিস্তানের বন্ধু চিনও। একইসঙ্গে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়ার সরাসরি ভারতের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার প্রস্তাব এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্রবল হুমকিতে দিশাহারা পাক শিবির।
এহেন পরিস্থিতিতে পাকিস্তানের উপর আরও চাপ দিতে দাউদকে ফেরত চাওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। দাউদ ইব্রাহিম করাচিতে কোন এলাকায় থাকে এবং কোন কোন ব্যবসায় তার প্রত্যক্ষ সংযোগ, তার বিস্তারিত তালিকা দিয়ে এবার দাউদ নিয়েও একটা সিদ্ধান্তে আসতে মরিয়া ভারত। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.