নিয়োগের দাবিতে অনশন চলছে, অসুস্থ একাধিক আন্দোলনকারী
নজরবন্দি ব্যুরো: একাধিক দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষকরা। হবু শিক্ষকরা শেষ রক্ত বিন্দু দিয়ে এই অনশন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ১১–১২ প্রার্থী মইদুল ইসলাম এবং ৯–১০ প্রার্থী কৃষ্ণা দাস অসুস্থ হয়ে পড়েছেন।
তাদেরকে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে এস.এস.কেম হসপিটাল ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক নতুন ঘটনা নয়। বার বার নিয়োগ ও স্বচ্ছতার সাথে পরীক্ষার দাবি জানিয়ে আন্দোলনে নামতে দেখা গিয়েছে রাজ্যের হবু শিক্ষকদের।
নবম-দশম, একাদশ-দ্বাদশ ও ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনে অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের আপ-টু-ডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে প্রেসক্লাবের সামনে গত কাল থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

No comments