Header Ads

রিয়াল এস্টেট কোম্পানির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ধোনি ।

নজরবন্দি ব্যুরোঃ ৪৬ হাজারেরও বেশি মানুষের সঙ্গে প্রতারণা করেছে রিয়াল এস্টেট কোম্পানি আম্রপালি গ্রুপ। প্রতারকদের তালিকায় রয়েছে স্বয়ং মহেন্দ্র সিং ধোনিও। তাঁর প্রায় ৪০ কোটি টাকা মেটায়নি এই গোষ্ঠী। বাধ্য হয়ে ধোনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আম্রপালির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার অভিযোগ এনেছেন মাহি।২০০৯ সালে ধোনি আম্রপালির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

 এমনকি ধোনির স্ত্রী সাক্ষীও এই সংস্থার সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই গোষ্ঠীর সঙ্গে ধোনি একাধিক চুক্তি করেছিলেন। ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসডর করে নিয়ে এসেছিল আম্রপালি। মূলত ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের কাজেই ধোনির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল আম্রপালি।ধোনি  জানিয়েছেন, 'আম্রপালির থেকে আমি ৩৮ কোটি ৯৫ লাখের কিছু বেশি টাকা পাই। এর মধ্যে ২২ কোটি ৫৩ লাখ টাকা এবং ১৬ কোটি ৪২ লক্ষ টাকা বার্ষিক ১৮ শতাংশ সুদের বিচারে প্রাপ্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.