Header Ads

গোটা আমেঠি জুড়ে ছয়লাপ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে লেখা পোস্টার!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নামে পোস্টার পড়ল। খোদ কংগ্রেসের খাসতালুক আমেঠিতে ‘প্রতারক’ লেখা পোস্টার দেখা দেখা গিয়েছে। নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কা এখন উত্তরপ্রদেশেই ব্যস্ত আছেন। .
এর পরে প্রিয়াঙ্কা যাবেন আমেঠিতে। কংগ্রেস অবশ্য এই পোস্টার কাণ্ডের পিছনে বিজেপির চক্রান্ত বলে মনে করছে। যদিও বিজেপি এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

প্রিয়াঙ্কার কার্টুন আঁকা পোস্টারগুলিতে নানা প্রশ্ন করা হয়েছে। যেমন একটি পোস্টারে লেখা- কেন পাঁচ বছর পরপরই আমেঠিতে আসা হয়? আরও একটি পোস্টারে লেখা, ২০১৪ সালে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাঁচ বছর পর আবার এসেছেন আমেঠির মানুষকে বোকা বানাতে। এমন পোস্টারে আমেঠি জুড়ে ছয়লাপ।
কিছু কিছু পোস্টারে তাঁর সাজপোশাক নিয়েও কটাক্ষ করা হয়েছে। ওই পোস্টারে বলা হয়েছে, সামনেই নির্বাচন তাই এখন শাড়ি পরেছেন। সবই মানুষকে বোকা বানানোর জন্য। কিন্তু এই ভাবে বেশিদিন মানুষকে বোকা বানান যাবে না। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.