Header Ads

পি আর টি স্কেল চালু করার দাবি তুললো ABRSM সংগঠন!

নজরবন্দি ব্যুরোঃ সঙ্ঘ প্রভাবিত সর্বভারতীয় শিক্ষক সংগঠন "অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ "(ABRSM ) এর পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যকর্তা অভ্যাসবর্গ দুদিন ব্যপী অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ছাতনী শিশু মন্দির এ ।ABRSM এর অনুমোদিত এ রাজ্যের তিনটি শাখা 1)বঙ্গীয় নবউন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ 2)বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ 3)জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সঙ্ঘ । সারা রাজ্যের প্রায় সব জেলা থেকেই সংগঠনের শতাধিক শিক্ষক প্রতিনিধিরা এই অভ্যাসবর্গে যোগ দেয় ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ABRSM এর অখিল ভারতীয় সংগঠন সম্পাদক শ্রী মহেন্দ্র কাপুর ,অখিল ভারতীয় উচ্চশিক্ষা প্রভারী মহেন্দ্র কুমার ,প্রদেশ সংগঠন সম্পাদক অলোক চট্টোপাধ্যায় । দুদিন ব্যপী এই অনুষ্ঠানের সূচনা হয় সরস্বতী বন্দনার মাধ্যমে এবং আধিকারিকদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় । সংগঠনের কার্যকর্তা দের ABRSM এর বিভিন্ন সাংগঠনিক শৈলী নিয়ে ট্রেনিং দেওয়া হয় ।সংগঠনের সাংগঠনিক ও বৈচারিক ধারণা সম্বন্ধে অবহিত করা হয় । বৈভবশালী গৃহশিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৈভবশালী রাষ্ট্রশিক্ষার সংকল্প করা , সামাজিক সদ্ভাবনার পরিবেশ তৈরিতে ভূমিকা নেওয়া , রাষ্ট্রনির্মাণের কাজে নিজেকে আন্তরিক ভাবে নিযুক্ত করার পদ্ধতি রপ্ত করা ,আবশ্যিক কার্যক্রম গুলি পালন করা , সংগঠনের বিস্তার সহ রচনাত্বক আন্দোলনাত্বক উদ্দ্যেশ্য নিয়ে কাজ করা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।


 অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে রাজ্যের প্রাথমিক শিক্ষক দের পি আর টি স্কেল লাগু,স্বচ্ছ ট্রান্সফার নীতি , পাঠ্যক্রমে নীতি শিক্ষা ও জাতীয়তাবাদী পাঠ এর অন্তর্ভুক্তি , সংস্কৃত বিষয় কে প্রাথমিক স্তর থেকেই আবশ্যিক করা ইত্যাদি বিষয় উঠে আসে । অখিল ভারতীয় সংগঠন সম্পাদক মহেন্দ্র কাপুর বলেন , "কেন্দ্র সরকার শিক্ষা ও শিক্ষক সম্পর্কিত বিভিন্ন বিষয় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে লাগু করতে দিচ্ছে না । সকল রাজ্য কেন্দ্রীয় হারে সপ্তম পে কমিশন চালু, ডি এ দেওয়া , পি আর টি স্কেল ইত্যাদি দিলেও এ রাজ্য এই ন্যায্য দাবি গুলি মানতে চাইছে না । ABRSM সর্বভারতীয় স্তরে প্রথম "এক দেশ এক বেতন কাঠামো "নিয়ে কেন্দ্র সরকার কে সুপারিশ করে ।

রাজ্য সরকার শিক্ষক দের সম্মান ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে আগামী ভোটে এর প্রতিফলন ঘটবেই । সর্ব শিক্ষা মিশন এর অবুলুপ্তি ঘটতে চলেছে। ' সমগ্র শিক্ষা অভিযান ' এর প্রবেশের মাধ্যমে কেন্দ্র রাজ্য ৮০:২০ অনুপাতে সমস্ত অর্থরাশি বন্টন হবে । স্বচ্ছ ট্রান্সফার পলিসি তৈরিতে এ রাজ্যসরকার কে চাপ সৃষ্টি করা হবে আগামী দিনে । "

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.