শাসক দলের বিধায়ক খুন হচ্ছে, রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়: সোমেন মিত্র।
নজরবন্দি ব্যুরো: সবার সামনে খুন বিধায়ক। তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনে স্তম্ভিত গোটা রাজ্য। নিজের ক্লাবের সরস্বতী পুজো উদ্বোধনে গিয়ে খুন হয়েছেন সত্যজিত বিশ্বাস।
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সত্যজিতের মাথায় গুলি করা হয়। এলাকার লোকেদের দাবি, ছক করেই এই খুন করা হয়। বিধায়ক খুনের পর ফের আরও একবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাসক দলের সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, শাসক দলের জনপ্রতিনিধিরাই যদি খুন হন তাহলে সাধারণ মানুষের এরাজ্যে কতটা নিরাপদে থাকবেন।
তিনি আরও বলেন, তৃণমূলের অনুষ্ঠানেই তৃণমূলের বিধায়ক খুন হচ্ছেন। এর থেকেই পরিষ্কার রাজ্যের আইনশৃঙ্খলার কি অবস্থা। এর পরে তিনি বলেন, পুলিশকে দলদাস করলে এই অবস্থাই হয়।

No comments