Header Ads

ঝুলন্ত রেস্তোরাঁ 'বিশ্ববাংলা গেট' এর উদ্বোধনে ফিরহাদ হাকিম, পাওলি দাম।


নজরবন্দি ব্যুরোঃ শহরের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁ। তার উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন অভিনেত্রী পাওলি দামও। এদিন রেস্তোরাঁর উদ্বোধন করে মেনুকার্ড হাতে খাবারের আসনেও বসেন তারা।

নিউটাউনে রবীন্দ্রতীর্থে ১০০ মিটার ব্যাসার্ধের এই রেস্তোরাঁর উচ্চতা ৫৫ মিটার। নাম বিশ্ববাংলা গেট। ঝাঁ চকচকে রেস্তোরাঁটি খোলা থাকবে সকাল থেকে রাত ১০টা অবধি৷ সোমবার বন্ধ থাকবে রেস্তোরাঁ। মধ্যবিত্তের পকেটের রেস্ত মাথায় রেখেই ঠিক করা হয়েছে খাবারের দাম। তবে খাবারের গুনমানে আপোষ করা হচ্ছে না। বিশেষ নিরাপত্তা প্রযুক্তিতে তৈরি রেস্তোরাঁটির টিকিট বুক করা যাবে অনলাইনেও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.