Header Ads

ভারতরত্ন নিতে অস্বীকার ভূপেন হাজারিকার পরিবারের। কেন জানেন?

নজরবন্দি ব্যুরোঃ ভারতরত্ন নিতে অস্বীকার করল বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার পরিবার। নাগরিকত্ব (সংশোধনী) বিলের প্রতিবাদে আজ ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা ভারতরত্ন নিতে অস্বীকার করেন। ২৫ জানুয়ারি ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল।


তখন ভূপেন হাজারিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "বিভিন্ন প্রজন্মের মানুষ ভূপেন হাজারিকার সংগীতের প্রশংসা করেন। সেই সংগীত ন্যায়বিচার, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা প্রচার করে। বিশ্বজুড়ে তিনি ভারতীয় সংগীতের ঐতিহ্যকে জনপ্রিয় করেছেন। তাঁর এই সম্মান প্রাপ্তিতে আমি আনন্দিত।" ১৯৫৫ সালে দেশে নাগরিকত্ব বিল পাস হয়। সেই বিলের উপর সংশোধনী এনে পাস করা হয় নাগরিকত্ব (সংশোধনী) বিল-২০১৬।

 নতুন বিল অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু ( হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্শি ও খ্রিশ্চান) অত্যাচারিত হয়ে ভারতে পালিয়ে এসেছে, তাদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। এরপর থেকেই প্রতিবাদ শুরু হয় অসম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.