আজ সংসদে নাগরিকত্ব বিল পাশের মরিয়া চেষ্টায় কেন্দ্র।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের আগে সংসদে শেষ অধিবেশন চলছে। তাতে আজ পেশ করা হবে নাগরিকত্ব সংশোধনী বিল। ভোটের আগেই সংসদের উচ্চকক্ষে এই বিল পাশ করানোর প্রাণপণ চেষ্টা করবে বিজেপি।
নতুন নাগরিকত্ব বিল ২০১৬ অনুযায়ী, প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ৬টি সসম্প্রদায়ের মানুষ যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই ছয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রয়েছে হিন্দু, খ্রিস্টান, পার্শি, শিখ, বৌদ্ধ, জৈন। এই বিলের বিরোধিতায় সরব হয় বিরোধী রাজনৈতিক দল। উত্তর পূর্ব ভারতে বিলের প্রতিবাদে দফায় দফায় প্রবল বিক্ষোভ দেখানো হয়।
বিরোধী শিবিরের বক্তব্য, এই বিল অসম অ্যাকর্ড(১৯৮৫) বিরোধী। এর ফলে ১৯৭১ এর পর বাংলাদেশ থেকে অবৈধ ভাবে প্রবেশকারী হিন্দুরাও নাগরিকত্ব পেয়ে যাবে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, এর ফলে উপকৃত হবে অসম সরকার। অভিবাসীদের বোঝা ভাগ করে নেবে পুরো দেশ। শুধু অসমকেই এর বোঝা বইতে হবে না। একই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্য অনুযায়ী, নাগরিকত্ব বিল সম্পর্কে মিথ্যাচার করছে বিরোধীরা। কিন্তু বিজেপি অসম ও উত্তর পূর্বের সংস্কৃতি ও সম্পদ রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ।

No comments