বিজয় মাল্যের প্রত্যর্পণ মঞ্জুর করলো ব্রিটেন।
ফলে খুব তাড়াতাড়ি মাল্যকে ভারতে আনা হতে পারে যেটা লোকসভা ভোটের আগে মোদি সরকারের একটা বড় সাফল্য হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞমহল।তবে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন।
২০১৬ সালে ঋণখেলাপি করে দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যান বিজয় মালিয়া। এরপর ইংল্যান্ডের আদালতেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। তাঁকে আদালতে হাজিরাও দিতে হয়। এরই মধ্যে তাঁকে ভারতে প্রত্যর্পণের আবেদন জানানো হয়। অবশেষে সেই দাবিতে সিলমোহর পড়ল।বিজয় মালিয়া বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

No comments