Header Ads

সারদা-রোজভ্যালি-নারদ! তৃণমূল কে ত্রিফলায় বিদ্ধ করতে তিলোত্তমায় মহামিছিলের ডাক কংগ্রেসের।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভার আগে তৃণমূলের ওপর চাপ বাড়াতে এই মুহুর্তের সব থেকে শিরোনামে থাকা ইস্যু নিয়ে পথে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস কমিটির মিটিং শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চিটফান্ড আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে গতকাল সিবিআই বনাম কলকাতা পুলিশ যুদ্ধ এবং সর্বশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার ঘটনার পরিপ্রেক্ষিতে সোমেন মিত্র, অধীর চৌধুরী, আবদুল মান্নান, ওমপ্রকাশ মিশ্র, প্রদীপ ভট্টাচার্যরা আজকের মিটিং-এ সিদ্ধান্ত নেন প্রদেশ কংগ্রেস আগামী ৬ ফেব্রুয়ারি রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল করবে।
মিছিল থেকে দাবী তোলা হবে, সিবিআই কে দ্রুত সারদা-রোজভ্যালি তথা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত দ্রুত শেষ করতে হবে। এবং আমানত কারিদের টাকা ফেরানোর ব্যাবস্থা করতে হবে সরকার কে। পাশাপাশি নারদা ঘুষ কাণ্ডে জড়িতদের কালবিলম্ব না করে গ্রেফতার করতে হবে।

এক বিবৃতি জারি করে প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র একথা জানিয়েছেন।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.