তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা মারল আর এক তৃণমূল!
নজরবন্দি ব্যুরো: আবার গোষ্ঠী দ্বন্দ্ব রাজ্যের শাসক দলের মধ্যে। দলীয় কনভেনশনের আগে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ভেটাগুড়িতে এক তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা।
এই ঘটনটি ঘটে গতকাল। ঘটনায় আহত হয়েছেন স্থানীয় এক মহিলা। তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে শাসক দলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, সামনেই দিনহাটার ভেটাগুড়িতে দুটি পঞ্চায়েত এলাকার কর্মীদের নিয়ে কনভেনশনের ডাক দেয় তৃণমূল। কনভেনশনে হাজির থাকবেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়।
বৃহস্পতিবার রাতে সেই কনভেনশন নিয়ে ঘরোয়া বৈঠক চলছিল।
অভিযোগ, বৈঠক চলাকালীন ওই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় বেশকিছু দুষ্কৃতী। অভিযোগ, তাদের নেতৃত্বে ছিল খোদ ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চলের শাসক দলের সভাপতি সুনীল রায় সরকার। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য বোমা ছোঁড়াই শুধু নয়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটোতেও আগুন লাগিয়ে দেয় হয়। এই ঘোটনার জেরে আহত হন এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

No comments