১২ লক্ষ টাকায় বিকোচ্ছে সরকারি চাকরির আসন, ২৫ হাজারে উত্তরপত্র। চরম নৈরাজ্যের চিত্র প্রকাশ্যে।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সরকারি চাকরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ একাধিক বার উঠেছে। এবার চরম নৈরাজ্যের অভিযোগ উঠলো WBPSC ফুড এসআই নিয়োগের ক্ষেত্রে।
চাকরি প্রার্থীদের দাবি, চূড়ান্ত অরাজকতা চলছে ফুড এসআই নিয়োগের ক্ষেত্রে। ১০-১২ লক্ষ টাকায় বেআইনি আসন বিক্রি। হাবরা, বনগা, বসিরহাট, তমলুক, খড়গপুরে দেদার সিট বিক্রি চলছে। এখানেই শেষ নয়। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে বেরিয়ে আসছে ইন্টারভিউ কল লেটার। এসএমএস-এর মাধ্যমে প্রার্থীদের মোবাইলে চলে আসছে উত্তরপত্র। গ্রামাঞ্চলে প্রশ্নপত্রের গাড়ি আটকে প্রশ্ন ফাঁস করা হয় বলেও অভিযোগ করেন চাকরি প্রার্থীরা। একাধিক পরীক্ষা কেন্দ্রে সিল খোলা প্রশ্নপত্র মেলে। এই সমস্ত বিষয় ইনভিজিলেটর ও পিএসসি-র কর্তাদের জানালেও তারা কোনো গুরুত্ব দেননি।
এমনকি পরীক্ষা বাতিলও করা হয়নি। এর আগেও পিএসসি ফায়ার অপারেটর নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সময়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি চাকরি প্রার্থীদের। এই পরিস্থিতিতে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে আদালতের দারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থীরা।

No comments