চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে চলবে না। জানালো শীর্ষ আদালত।
নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের নজরদারিতে চলুক চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত। এই আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন একদল আমানতকারী। কিন্তু এই মামলাই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সারদা, রোজভ্যালির মতো বেআইনি অর্থলগ্নিকারী সংস্থার আর্থিক কেলেঙ্কারি তদন্তে কোনওভাবেই নজরদারি করা হবে না।
যে সংস্থার কাঁধে এই তদন্তভার, সেই সংস্থার উপরেই সম্পূর্ণ আস্থা রাখতে হবে।মহল। তদন্ত প্রক্রিয়ায় নজরদারিতে 'না' করে সুপ্রিম কোর্ট আসলে সিবিআইয়ের স্বশাসন এবং কার্যপদ্ধতির ওপরেই ভরসা রাখল বলে মনে করা হচ্ছে।

No comments