Header Ads

অনুশীলনে মাথাই চোট পেয়ে হাসপাতালে অশোক দিন্দা।

নজরবন্দি ব্যুরোঃ নেটে বল করতে গিয়ে বড়সড় চোট পেলেন বাংলার জোরে বোলার অশোক দিন্দা। বাংলা দল আপাতত কলকাতায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই অনুশীলনেই এই ঘটনা ঘটে।অনুশীলনে নেটে একের পর এক বল করে যাচ্ছিলেন দিন্দা।
 সেই সময় ব্যাট করছিলেন বিবেক সিং। দিন্দার ফুলটস বলে সপাটে ব্যাট চালিয়েছিলেন বিবেকতাঁর সেই স্ট্রেট-ড্রাইভ দিন্দার হাতে লেগে সরাসরি গিয়ে লাগে তাঁর কপালে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই পড়ে যান দিন্দা। সতীর্থরা সবাই ছুটে আসেন। ছুটে আসেন অনুশীলনে উপস্থিত চিকিৎসকরাও। মাঠেই তাঁর প্রাথমিক শুশ্রুষা করা হয়। কিন্তু আঘাত যেহেতু মাথায় তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এক নার্সিংহোমে। তবে ডাক্তার রা জানিয়েছেন চোট গুরুতর নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.