১১ তম বিবাহ বার্ষিকীতে স্ত্রী কে সঞ্জু দিলেন এক আবেগ ঘন বার্তা।
নজরবন্দি ব্যুরোঃ বিবাহিত জীবনের ১১টি বছর কাটিয়ে দিলেন সঞ্জয় দত্ত ও মান্যতা। আজ তাঁদের ১১ তম বিবাহ বার্ষিকী। এই সুন্দর দিনে সঞ্জয় স্ত্রীয়ের জন্য রাখলেন এক আবেগপ্রবণ বার্তা।নিজের সোশাল একাউন্টে মান্যতার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন,
"তোমার মত সুন্দর স্ত্রী দেওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়াও যথেষ্ট নয়। আমি ধন্য তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে। হ্য়াপি এনিভারসারি !" তাঁদের এই বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানান বিপাশা বাসু, আয়েশা টাকিয়া ও প্রতীক বব্বরের মতো তারকারা।
প্রসঙ্গত মান্যতা সঞ্জয়ের তৃতীয় স্ত্রী। অভিনেতার প্রথম স্ত্রী রিচা শর্মা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে তিনি রিয়া পিল্লাইকে বিয়ে করেন। কিন্তু, সেই বিয়েও বেশিদিন টেকেনি। ২০০৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর, ২০০৮ সালে গোয়ায় মান্য়তার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি। সঞ্জয় ও মান্য়তার দু'টি ছেলেমেয়েও আছে।

No comments