লোকসভা ভোটের আগে নতুন চমক বিজেপির। দেশের ৫ কোটি বাড়িতে উড়বে পদ্ম পতাকা।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে দলের ভিত শক্ত করতে বিশেষ উদ্যোগ নিলো গেরুয়া শিবির৷ বিজেপির নতুন প্রচার কৌশলের নাম 'মেরা পরিবার, ভাজপা পরিবার'।
আজ থেকে শুরু হল 'মেরা পরিবার, ভাজপা পরিবার' এর পরিবার। এই বিশেষ প্রচার পদ্ধতির মাধ্যমে দেশের মোট ৫ কোটি বাড়িতে বিজেপির পদ্ম পতাকা উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বাড়িতে পতাকা উত্তোলনের মধ্যে নিয়ে শুরু হয় ক্যাম্পেইন। আটকানো হয়েছে দলের প্রতীক পদ্ম।
যদিও আনুষ্ঠানিক ভাবে এই প্রচারের উদ্বোধন হবে পন্ডিল দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়াম থেকে। বক্তব্য রাখবেন অমিত শাহ। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাঁর অডিও বার্তা, "মোদী সরকারকে যদি জেতাতে চান তাহলে বাড়িতে বাড়িতে তুলুন বিজেপির পতাকা। সেই পতাকার সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আর লিখুন #মেরাপরিবারভাজপাপরিবার।" মোট একমাস ধরে চলবে এই ক্যাম্পেইন। মার্চ মাসের ২ তারিখে শেষ হবে প্রচার অভিযান।

No comments