Header Ads

রাজীব কুমার কে আগামীকাল আবার জেরা, নৈতিক জয় বলে হাসিমুখে বাড়ি ফিরছেন কুনাল।

নজরবন্দি ব্যুরোঃ শিলং থেকে বাড়ি ফিরছেন কুনাল ঘোষ, জেরা আপাতত শেষ। আজ বিজেল ৫টা পর্যন্ত কুনাল ঘস এবং রাজীব কুমার কে মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। তবে কুনালের ছুটি হলেও ছুটি হলনা পুলিশ কমিশনার রাজীব কুমারের। আগামীকাল তাকে আবার জেরা করবে সিবিআই।
আজ সন্ধ্যে ৭টা নাগাত সহকর্মী দুই পুলিশ অফিসার জাভেদ শামিম এবং মুরলীধর শর্মাকে সঙ্গে নিয়ে সিবিআই দফতর থেকে বেরিয়ে আসেন রাজীব কুমার। রাজীব কুমার বেরিয়ে যাওয়ার পর আনুমানিক আধঘন্টা পরে সিবিআই দফতর থেকে বেরিয়ে আসেন কুনাল ঘোষ। মুখে জয়ের হাসি! সিবিআই দফতর থেকে বেরিয়ে কুনাল ঘোষ বলেন “এত দিন পর রাজীব কুমারকে সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হয়ে হয়েছে। এত দিন পর আমার সমস্ত অভিযোগ রাজীবকে বসে শুনতে হয়েছে। মনে করি এটাই আমার নৈতিক জয়।” কুনালের হাসি আর তাঁর নৈতিক জয়ের আনন্দ ইঙ্গিত দিচ্ছে বেশ কিছু বিষয়ে। কুনাল ঘোষের অভিযোগ এবং বক্তব্য কি শুধুই শুনেছেন সিবিআই আধিকারিকরা এবং রাজীব কুমার? নিশ্চই নয়। কুনালের বক্তব্যের ভিত্তিতে স্বাভাবিক ভাবেই ক্রশ এক্সামিন করা হয়েছে সিবিআই এর তরফে। সেখানে কুনালের অভিযোগ যদি নিতান্ত ভিত্তিহীন হত তাহলে কি বিজয়ের হাসি মুখে নিয়ে নৈতিক জয় বলতে পারতেন কুনাল ঘোষ? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। উল্লেখ্য, রাজীব কুমার বিধাননগরের পুলিশ কমিশনার থাকাকালীন কুণাল ঘোষকে সারদা মামলায় গ্রেফতার করেছিল SIT.

কিছুদিন আগে কুনাল অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত প্রভাবিত করছেন। তাকে গ্রেফতার করে ভেতরে রেখে তারপর বাকিদের নিয়ে তদন্ত করা।
দেখুন সেই বিস্ফোরক ভিডিও

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.