Header Ads

রবিরার শিলংয়ে হতে পারে রাজীব কুমারের জেরা।

নজরবন্দি ব্যুরোঃ আগামী রবিরারই কি পুলিশ কমিশনার রাজীব কুমার কে জেরা করতে পারেন সিবিআই? খবর এরকমই।
সূত্রের খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজকুমার শ্রীবাস্তব এবং এসপি পার্থ মুখোপাধ্যায় বাকি তদন্তকারীদের নিয়ে সিবিআইয়ের সদর দফতরে আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাঁরা রাজীব কুমারের বিরুদ্ধে সংগৃহীত তথ্যপ্রমাণ নিয়েও আলোচনা করেন। তাঁদের পরামর্শেই তৈরি করা হবে প্রশ্নমালা। এদিকে মঙ্গলবার সিবিআই অধিকর্তাকে চিঠি দিয়েছিলেন রাজীব কুমার।


 তিনি জানিয়েছিলেন, শুক্রবার তিনি শিলংয়ে যেতে পারবেন সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে। কিন্তু রাজীব কুমারের দেওয়া তারিখ সেই সময় মেনে নেয়নি সিবিআই। সূত্রের খবর, এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ সদস্যের তদন্তকারী দল শনিবারই পৌঁছে যাবেন শিলংয়ে। আগামী রবিবার বা সোমবার রাজীব কুমারকে শিলংয়ে জিজ্ঞাসাবাদে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হবে। তবে এক সিবিআই কর্তা বলেন, ‘‘এই সিদ্ধান্ত প্রাথমিক। বৃহস্পতিবারের বৈঠকের পরেই চূড়ান্ত হবে জেরার দিন ক্ষণ।’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.