Header Ads

PSC তে নিয়োগ দুর্নীতি, ঘুষ নিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ চাকরি প্রার্থীদের।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ একাধিক বার উঠেছে। আবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন চাকরি প্রার্থীরা।

চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০১৬ সালে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের LDA/LDC পদে ১২৪৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ সেই সময় যদিও পরীক্ষার দায়িত্ব ছিল ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের ওপর। কমিশনের ওয়েবসাইটেও শূন্যপদ সংক্রান্ত তথ্য দেওয়া হয়। সেই সময় জানানো হয়, শূন্যপদের তিন গুন প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। কিন্তু ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর যে ফাইনাল রেকমেন্ডেশন লিস্ট প্রকাশিত হয় তাতে ১১৩৩ জনের নাম দেওয়া হয়।

এরপরেই কারচুপির অভিযোগ তোলেন চাকরি প্রার্থীরা। কেন শূন্যপদের সংখ্যার সাথে প্রকাশিত তালিকার মিল নেই? আরটিআই করেও তার জবাব পাননি চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি ঘুষ নিয়ে নম্বর বেশি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। তাদের দাবি, সঠিক ভাবে শূন্যপদে নিয়োগ হলে আরও অনেক বেশি প্রার্থী চাকরি পেতেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.