Header Ads

"গণতন্ত্রকে হত্যা" রাজীব ইস্যুতে পাল্টা অভিযোগ বিজেপির।

নজরবন্দি ব্যুরোঃ রাজীব কুমার ও সিবি আই ইস্যুতে রাজ্য পেরিয়ে দেশের রাজনীতিতে ঝড় উঠেছে। কত কাল সন্ধ্যাতে সিবি আই যান রাজীব কুমারের বাড়ি তাঁর সাথে চিট ফান্ড কাণ্ড নিয়ে কথা বলতে, কিন্তু সেখানে গিয়ে বাধা পান সিবি আই আধিকারিকরা।
মোটামুটি তাঁদের চ্যাংদোলা করে তুলে নিয়ে ছলে যান কোলকাতা পুলিশ। এই নিয়ে তৈরি বিতর্ক। প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধরনাই বসেন। তিনি তোপ দাগেন মোদীর উপর বলেন গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি সরকার। আর আজ বিজেপি পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগ করেছে। প্রকাশ জাভড়েকর বলেছেন, কলকাতা তথা বাংলায় যা হচ্ছে তা অকল্পনীয়।

 তদন্তকারী দলকে হেফাজতে নিয়ে নেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের হত্যা। মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসেছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই কাকে লুকানোর চেষ্টা করছেন তিনি? পুলিশ কমিশনার নাকি নিজেকে?প্রকাশ বলেছেন, বিরোধীরা মমতাকে সমর্থন করেছেন। এরা কারা? সকলে জামিনে রয়েছেন। এই লোকগুলি এক জায়গায় জড়ো হয়েছে। এটা মহাজোট নয়। এদের লক্ষ্য আলাদা তবে দুর্নীতি এদের একজোট করেছে। দুর্নীতিবাজগুলো এক জায়গায় দাঁড়িয়েছে।বিজেপির তরফে প্রকাশ জাভড়েকরের আরও বক্তব্য, বাংলায় এটা মমতার এমার্জেন্সি চলছে। কেন্দ্রের নয়। তিনিই এই পরিস্থিতি সৃষ্টি করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.