Header Ads

পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকটের তৈরি হতে পারে: রাজনাথ

নজরবন্দি ব্যুরো: দুপুর ২ টা পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। রাজ্যসভার পর এবার লোকসভাতে সেই একই ছবি। সিবিআই পুলিশ সংঘাত ইস্যুতে ফের হই হট্টগোল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সাংসদদের সঙ্গে বিক্ষোভে সামিল হন কংগ্রেসও।
স্পিকারের হস্তক্ষেপের দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান সাংসদরা। দাবি তোলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত হানতে চাইছে কেন্দ্রীয় সরকার।

এর আগে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ পাঠায় তৃণমূল কংগ্রেস। অধিবেশন শুরু হতেই শুরু হয় হই-হট্টগোল। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। তাদের হই-হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়।
লোকসভায় রাজনাথ সিং বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা চিটফান্ড কাণ্ডের তদন্তে নামে সিবিআই। তদন্তে নেমে একাধিক রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে পায় সিবিআই।" এর পরে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে।"


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.