লোকসভার মুখে তিন তালাক আইন বাতিলের কথা বললেন রাহুল!
নজরবন্দি ব্যুরো: বহু বিতর্কের পর তিন তালাক আইন তৈরি করেছে কেন্দ্র। যদিও রাজ্যসভায় আটকে গিয়েছে ওই আইন। এবার সেই তিন তালাক আইন নিয়েই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের সংখ্যালঘু শাখার সম্মেলনে বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে এই তিন তালাক আইন বাতিল করা হবে। ওই আইনে তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে বলা আছে।
এদিন তিনি দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের কাজে কেন্দ্রের হস্তক্ষেপ করারও অভিযোগ করেন।
সম্মেলনে রাহুল গান্ধী বলেন, দেশের প্রতিটি মানুষ এই দেশের মালিক। এই দেশে গঠনে দেশের প্রতিটি সংখ্যালঘুর অবদান রয়েছে। ভারত প্রতিটি ধর্মের মানুষ এই দেশ তৈরি করেছে।
এখন বিভিন্ন আদর্শের মধ্যে সংঘাত হচ্ছে এই সরকারের আমলে। তিনি বলেন, দেশের কেন্দ্রীয় সংস্থাগুলি নির্দিষ্ট কোনও একটি দলের সম্পত্তি নয়। ওইসব প্রতিষ্ঠান দেশের সম্পত্তি। তাদের রক্ষা করার দায়িত্ব সব রাজনৈতিক দলের।

No comments