Header Ads

ভারত সফরের জন্য ১৬ জনের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া।

নজরবন্দি ব্যুরোঃ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজে হার বড় ধাক্কা দিয়েছে অজি শিবিরকে। তাই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে ভারতের বিরুদ্ধে এই সিরিজ পকেটে পুরতে মরিয়া অস্ট্রেলিয়া।
আর সেই জন্য ১৬ জনের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। ১৬ সদস্যের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন টার্নার, মার্কস স্টয়নিস, অ্যালেক্স কোরে, প্যাট কামিন্স, নাথান কুল্টার-নাইল, জে রিটার্ডসন, কেন রিচার্ডসন, জেসন বেরেনডর্ফ, নাথান লিয়ঁ, অ্যাডাম জাম্বা, ডার্চি শর্ট।অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে খেলবে অস্ট্রেলিয়া দল।
 সঙ্গে দুজন সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন অ্যালেক্স কোরে এবং এবং প্যাট কামিন্স। সম্প্রতি বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কামিন্স। তারই পুরস্কার পেলেন তিনি। ভারতের পিচের কথা মাথায় রেখে ১৬ জনের দলে দু'জন ফ্রন্টলাইন স্পিনারকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অজি বোর্ড। শন মার্শ দলে থাকলেও টি-২০ ম্যাচদুটিতে থাকবেন না তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে প্রথম টি-২০ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিরিজ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.