Header Ads

পুলওয়ামায় শহিদ অজিত আজাদের মেয়ের দায়িত্ব নিলেন প্রিয়াঙ্কা গান্ধী!

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামায় ঘটে যাওয়া অঘটনটাই পিতৃহারা করল মেয়েটাকে। প্রশ্ন ছিল ছোট্ট ইশাকে ডাক্তার বানানোর স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে? এবার ইশার পাশে দাঁড়াতে এগিয়ে এলেন প্রিয়াঙ্কা গান্ধী।
যিনি গত মাসেই সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়েছেন। পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলায় শহিদ অজিত কুমার আজাদের মেয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

ছোট থেকেই মেধাবী ইশা। বাবা অজিতের চোখের মণি ছিল সে। শুধু বাবার ইচ্ছে বলে নয়, সে নিজেও চায় ডাক্তার হতে। কিন্তু বাবার মৃত্যুতে সেই ইচ্ছাপূরণে যখন সংশয়, তখনই এগিয়ে এসে ইশার সাহায্যে এগিয়ে এলেন প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশের উন্নাও জেলার অজিত কুমার আজাদের বাড়িতে গিয়েছিলেন স্থানীয় কংগ্রেস নেত্রী অণু ট্যান্ডন। তাঁর কাছ থেকেই ইশার ঘটনা কথা শোনেন প্রিয়াঙ্কা। এমনকি কথাও বলে এসেছেন ছোট্ট মেয়েটির সঙ্গে।
ইশার ইচ্ছের কথা শুনে তাকে প্রিয়াঙ্কা বলেন,''তোমার স্বপ্ন-পূরণ হবে। তোমার যা সাহায্য লাগবে আমি তোমাকে করব, প্রতিজ্ঞা করলাম।' প্রিয়াঙ্কার কথা শুনে এই চরম দুঃসময়ে আশ্বস্ত শহিদ অজিতের পরিবার।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.