Header Ads

এবার সিবিআই এর জালে পুলিশ কমিশনার? নির্বাচনের আগে চাপ বাড়ছে মুখ্যমন্ত্রীর উপর।

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমোর উপর চিটফান্ড কাণ্ডের তদন্তে নিয়ে ততই চাপ বাড়ছে।
শোনা যাচ্ছে এবার এই তদন্তে সিবিআই-এর জালে জড়াতে পারেন মমতা ঘনিষ্ঠ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।

সারদা ও রোজ ভ্যালি দুই চিট ফান্ড কেলেঙ্কারির জন্যই রাজ্য সরকারের গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিম-এর নেতৃত্বে ছিলেন তিনি। সিবিআই সেই তদন্ত সংক্রান্ত নথি দেখতে চেয়েছে তাঁর কাছে। আর এরপর থেকেই গত তিনদিন ধরে রাজীব কুমারের কোনও খোঁজ মিলছে না।
এমনকি নির্বাচন কমিশনের ডাকা বৈঠকেও উপস্থিত হননি তিনি।

দিন কয়েক আগেই রোজ ভ্যালির তদন্তে সদুত্তর না পাওয়ায় সিবিআই গ্রেফতার করেছিল আরেক মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত ফিল্ম প্রযোজক শ্রীকান্ত মোহতাকে। শ্রীকান্তকে তদন্তে অসহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করেছিল সিবিআই।
রাজনৈতিক মহলের একটা অংশ মনে করেন, পুলিশ কমিশনারও যদি উপযুক্ত নথি সিবিআই-কে না দিতে পারেন, তাহলে তাঁকেও তদন্তে অসহযোগিতার অভিযোগে একইভাবে গ্রেফতার করা হতে হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.