Header Ads

আর্থিক তছরূপে অভিযুক্ত রবার্ট বঢরার পাশে মমতা!

নজরবন্দি ব্যুরোঃ আর্থিক তছরূপে অভিযুক্ত রবার্ট বঢরার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইডি দপ্তরে হাজিরা দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী, তথা সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। প্রায় পাঁচ ঘন্টা ধরে তাঁকে জেরা করেন গোয়েন্দারা। বৃহস্পতিবারও ফের ইডি-র জেরার মুখে রবার্ট বঢরা।

 এই ঘটনাক্রম নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, 'রবার্ট বঢরাকে জেরা করার উদ্দেশ্য একটাই- বিরোধীদের জোট গড়তে না দেওয়া।' কেন্দ্রের বিরুদ্ধে কামান দেগে তৃণমূল নেত্রীর আরও অভিযোগ, রাজনৈতিক স্বার্থ পূরণে ইডিকে ব্যবহার করা হচ্ছে। বিরোধী দলনেতাদের অনেককেই নোটিস পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি। তবে এসব পন্থা নিয়ে বিরোধীদের একজোট হওয়া থেকে আটকানো যাবে না বলেই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.