তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ।
নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে উড়ে গেল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির চাল।
ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের পাইকুনি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মিনার মোল্লার পাইকুনি গ্রামের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে মিনার মোল্লার বাড়ির টিনের চাল। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় বাড়ির সকল সদস্য বাড়িতেই উপস্থিত ছিলেন।
কিন্তু, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে খবর। স্থানীয়দের অভিযোগ, বাড়ির ভিতর একটি ব্যাগে মজুত ছিল বোমা। সেই বোমা ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ইলামবাজার থানার পুলিস। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় প্রচুর পরিমাণে পুলিস মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিস।

No comments