Header Ads

আজ দিল্লীর পথে মমতা।

নজরবন্দি ব্যুরোঃ আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিল্লি যাচ্ছেন। দিল্লিতে তাঁর কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ১৩ ফেব্রুয়ারি যন্তরমন্তরে ২৩টি দলের ধর্না।
মমতা উপস্থিত থাকবেন। ১৯ জানুয়ারি ব্রিগেডে মমতার ডাকা সভায় যে ২৩টি দল এসেছিল, তারা সকলেই যন্তরমন্তরে ধর্নায় থাকবে। ১৫ ফেব্রুয়ারি মমতা সংসদে তৃণমূলের দপ্তরে যাবেন। সাংসদদের সঙ্গে জরুরি আলোচনা আছে। এই সফরে ব্যক্তিগত ভাবে তিনি কয়েকজন নেতার সঙ্গে দেখা করবেন। বিজেপি-র বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে তাঁরা আলোচনা করবেন।

 ইতিমধ্যে সংবিধান বাঁচানোর দাবি ও মোদি হটানোর স্লোগান দিয়েছে ২৩টি বিরোধী দল। ব্রিগেডের মঞ্চ থেকেই মমতা প্রথম এই স্লোগান দেন। বিজেপি-র বিরুদ্ধে তাঁরা যে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ে নামছেন, তা তিনি ব্রিগেডের মঞ্চ থেকে বুঝিয়ে দেন। তিনি একটি কথাই বলছেন, ২০১৯-এর নির্বাচনে মোদিকে পরাজিত করতে হবে। বিজেপি বড়জোর ১৩৫ আসন পাবে। নির্বাচনের দিন ঘোষণা এখনও হয়নি। সূত্রের খবর, ১ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। তার আগেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

 নরেন্দ্র মোদি, মমতা ও রাহুল গান্ধী সভা শুরু করেছেন। আক্রমণ, পাল্টা-আক্রমণ চলছে। মমতা বলেছেন, যারাই বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের পেছনে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি। এই বাংলায় সাম্প্রদায়িক হাঙ্গামা করার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আবেদন জানিয়েছেন মমতা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.