রাজীব কুমার ইস্যুতে সাংবাদিক সম্মেলনে কি বললেন মমতা।
নজরবন্দি ব্যুরোঃ রাজীব কুমারের বাংলোতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে কোলকাতা পুলিশের কাছে বাধা পান যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।
এই নিয়ে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিক সম্মেলনে কি বললেন দেখুন
• সিবিআই-পুলিশ সংঘাত নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা
• ওরা সমস্ত সৌজন্য নষ্ট করে দিয়েছে, বললেন মমতা।
• ১৯ তারিখ সেই র্যাললির দিনেই বলা হয়, কুছ তো করো কুছ তো করো, বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, মানুষ ভোট না দিলে গায়ের জোরে তো হবে না, বললেন মমতা।
• ভয়ঙ্কর গব্বরি কায়দায় ত্রাস শুরু করেছে, অভিযোগ মমতার।
• আমরাই চিট ফান্ড কেলেঙ্কারির তদন্ত করতে শুরু করি। কোর্টের নির্দেশে মামলার তদন্ত সিবিাই-এর হাতে গিয়েছে। পাঁচ বছর হয়ে গিয়েছে। যেই একটা করে নির্বাচন আসে, চিট ফান্ডের নাম করে যা ইচ্ছা করছে, যেখানে ইচ্ছা ঢুকছে, বললেন মমতা।
• সারা দিন বলে গিয়েছে রাজীব কুমার চিট ফান্ডের সঙ্গে যুক্ত। প্রমাণ করুক। একটা সিট হয়েছিল, ও সেই সিটের প্রধান ছিল।
• আমি একটা প্রশাসন চালাই। সেই প্রশাসনে যাঁরা আছেন, তাঁদের নিরাপত্তা দেওয়া আমার সাংবিধানিক দায়িত্ব।
• আমি সংবিধান বাঁচাতে চাই। আমি গণতন্ত্র বাঁচাতে চাই। আমি ধর্না শুরু করছি। আমি এখনই চলে যাব মেট্রো চ্যানেলে। ওখানে আমি আজ থেকেই ধর্নায় বসছি।
• কালকে রাজ্যে বাজেট রয়েছে। যেখানে ধর্নায় বসব, তার পাশেই একটা ঘর বানিয়ে নিচ্ছি। সেখানে ক্যাবিনেট মিটিং করব। আমি বাজেটে থাকতে পারব না।

No comments