কেরিয়ারের সেরা র্যাঙ্কিং কুলদীপ যাদবের।
নজরবন্দি ব্যুরোঃ কেরিয়ারের সেরা র্যাঙ্কিং কুলদীপ যাদবের। এই মুহূর্তে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তিনি বিশ্বের দু'নম্বর বোলার। সোমবার আইসিসি-র প্রকাশিত টি-২০ র্যা ঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুয়ে এসেছেন কুলদীপ। পাকিস্তানের শাহদাব খানকে (৭২০ পয়েন্ট) সরিয়ে তাঁর জায়গায় এসেছেন দেশের একমাত্র চায়নাম্যান বোলার (৭২৮ পয়েন্ট)।ভারতীয় বোলারদের মতো ব্যাটিংয়ের তালিকাটাও বেশ ইতিবাচক।
নেতা হিসেবে ব্যর্থ হলেও ব্যাটসম্যান হিসেবে তিনধাপ উঠলেন রোহিত। বর্তমানে সাত নম্বরে রয়েছেন ভারতীয় দলের হিটম্যান। একধাপ এগিয়ে ১১ নম্বরে এলেন শিখর ধাওয়ান। টি-টোয়েন্টি সিরিজ জেতায় ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসনেরও। এখন তিনি ১২ নম্বরে। তবে শীর্ষস্থান ধরে রাখলেন পাকিস্তানের বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ১৫১ রান করার সৌজন্যেই শীর্ষস্থান ধরে রাখতে সফল তিনি।

No comments