গরুদের জন্যেও ডেটিং অ্যাপ! চমকাবেন না, একদমই সত্যি।
নজরবন্দি ব্যুরোঃ ইন্টারনেটে ডেটিং অ্যাপের রমরমা এখন। তবে গোরুদের জন্যেও ডেটিং অ্যাপ হবে, এমনটাও কি ভেবেছিলেন কখনো? কিন্তু গরু বলে কি প্রেম থেকে বঞ্চিত থাকবে? মোটেই না। আর তাই এবার গরুদের জন্যেও ডেটিং অ্যাপ।
অ্যাপটির নাম Moo Love। তাতে গিয়ে দিতে হবে গরুর বয়স, লিঙ্গ সহ অন্যান্য তথ্য। তারপরেই খোঁজ মিলবে মনের মতো সঙ্গীর। ব্রিটেনের একটি সংস্থা এই অ্যাপের নির্মাতা। মূলত গিয়ে গবাদি পশুর প্রজননের সুবধার্থেই এই অ্যাপ। গরুর প্রোফাইল বাম দিকে সোয়াইপ করার মানে হল রিজেক্ট করা। আর ডান দিকে সোয়াইপ করা মানে পছন্দের তালিকায় চলে আসা। পছন্দের প্রাণীকে সরাসরি কিনে নেওয়া যাবে কিংবা প্রাণীটির মালিকের সাথে যোগাযোগ করা যাবে। এর ফলে অনলাইনে গরু বিক্রি বা বিপরীত লিঙ্গের সঙ্গী খুঁজে বের করা অনেক সহজ হয়ে গেল।

No comments